হরিণ ছানা ও ইলিশ মাছ – Bangla Fairy Tale

BDwapmaster
BDwapmaster

 

এক জঙ্গলে বাস করত এক হরিণ ছানা। তার বন্ধু ছিল সেই জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া এক নদীর এক ইলিশ মাছ। তাদের বন্ধুত্ব ছিল মানিক-জোড় এর মত। তার সাথে দুই বন্ধুই ছিল ভীষন দুষ্টু যার জুড়ি মেলা ভার। নতুন নতুন সব বুদ্ধি খুঁজে

বের করত তারা দুষ্টুমি করার জন্যে। 

একদিন হঠাৎ তাদের মাথায় বুদ্ধি আসল নতুন এক খেলার। কিন্তু সে খেলা ছিল ভয়ঙ্কর। দুই-জনের মাঝে হবে দৌড় প্রতিযোগিতা। যে হেরে যাবে তাকে তার সব থেকে দামী জিনিস, জিতে যাবে যে তাকে দিতে হবে। ইলিশ থাকবে পানিতে, আর হরিণ ছানা ডাঙ্গায়। এভাবেই হবে তাদের খেলা। 

শুরু হল দৌড়। এক বার না দুই বার না তিন তিন বার তাদের মাঝে দৌড় হল। কিন্তু তিন বারই হেরে গেল হরিণ। আর জিতে গেল ইলিশ। এখন কথা রাখার পালা। ইলিশ অনেক ভেবে চিন্তে বের করল, হরিণের মাংসই হল সব থেকে দামি তার জন্যে। ইলিশ হরিণের কাছে তার দামী বস্তু তার মাংস চাইল জিতে যাবার পুরস্কার হিসেবে। 

হরিণ খুব কষ্ট পেল বন্ধুর এরূপ কিছু চেয়ে বসায়। কিন্তু সে তার কথা রাখল। হরিণ তার নিজের অংশ বন্ধু ইলিশকে দিল আর দুঃখ ভরা মনে বিদায় নিল প্রাণ দিয়ে।

You may like these posts

Post a Comment